চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় কিংস কনফেকশনারিকে জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার সেকান্দার প্লাজায় অভিযান চালিয়ে কিংস কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পণ্যের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় করে আসছিল। এই অপরাধে কিংস কনফেকশনারিকে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ও ২৭ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।










