চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ট্র্যাজেডি,প্রতিশ্রুত অর্থ তুলে দিলেন নওফেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ১২২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম পাথরঘাটা ট্র্যাজেডিতে শোকাহতদের সমবেদনা শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে শিক্ষা উপমন্ত্রী পাথরঘাটায় ব্রিকফিল্ড রোডের দুর্ঘটনাকবলিত স্থানে যান। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
উপমন্ত্রী নওফেল এ ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবরও নেন। পরে তিনি নিহত পরিবারকে এক লাখ টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা স্বজনদের হাতে তুলে দেন।

এসময় উপমন্ত্রী নওফেল সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্তে একাধিক তদন্ত টিম কাজ করছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছে। সব প্রতিবেদন জমা হলে ঘটনার প্রকৃত কারণ, এ ধরনের ঘটনা প্রতিকারের উপায় বা সুপারিশ পাওয়া যাবে। দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নগরবাসীর সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে তিনি মন্তব্য করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, কাউন্সিলর ইসমাইল বালী, সাবেক কাউন্সিলর আবদুর সবুর।
প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকালে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়। এতে আশপাশের আরও কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে নারী ও কিশোরসহ ৭ জনের মৃত্যু হয়। আহত হন ১০ জন।

এঘটনায় নিহতরা হলেন পটিয়ার মেহের আঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া, পাথরঘাটার নজু মিয়া লেনের বাসিন্দা জুলেখা খানম ফারজানা ও তার সাত বছর বয়সী ছেলে আতিকুর রহমান শুভ, রঙ মিস্ত্রি নুরুল ইসলাম, রিকশাচালক আবদুস শুক্কুর ও মাহমুদুল হক এবং ভ্যানচালক মো. সেলিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ট্র্যাজেডি,প্রতিশ্রুত অর্থ তুলে দিলেন নওফেল

আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯