চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ১৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:
চৌদ্দ হাজার একশত চল্লিস পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদের আমতল এলাকার একটি বাসা থেকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দুই মাদক ব্যবসায়ী সম্পর্কে স্বামী স্ত্রী বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আটকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, নোয়াখালী জেলার সুধারাম এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪২) ও তার স্ত্রী নুর জাহান বেগম (৩২)।

র‌্যাবের এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, পাহাড়তলীর পশ্চিম নাসিরাবাদের আমতলা এলাকার একটি বাসায় ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

একপর্যায়ে তাদের দেয়া তথ্যমতে উক্ত বাসার বাথরুমের ছাদের উপর থেকে ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। নগরীর বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন-যোগ করেন এএসপি মাহমুদুল হাসান মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ১৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০