চট্টগ্রাম নগরে অভিনব কায়দায় দুই ভাইয়ের ছিনতাই
- আপডেট সময় : ১২:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে
আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
দুই ভাইয়ের একজন রিকশা চালাতেন, সাথে থাকতেন তাদের একজন সহযোগীও। ব্যাগ ও লাগেজ আছে এরকম যাত্রীদের রিকশায় তুলতেন তাদের একজন। পরে যাত্রীদের সুবিধাজনক স্থানে নামিয়ে দিয়ে বলতেন রিকশা নষ্ট, যাবেন না। এ নিয়ে যখন রিকশাচালক তথা ছিনতাইকারী ও যাত্রীর মধ্যে তর্ক হতো, তখন অন্য দুজন এসে রিকশায় থাকা লাগেজ ও ব্যাগগুলো নিয়ে দৌড় দিতেন। এ রকম অভিনব কায়দায় ছিনতাইয়ে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের সোমবার (২১ অক্টোবর) রাতে বিআরটিসি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন; বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার সৈয়দ আলী শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৪০) ও মো. হাসান শেখ (২৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, থানায় অভিযোগের ভিত্তিতে দু’ভাইকে ধরতে বিআরটিসি মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ভাইকে গ্রেপ্তার করা গেলেও অন্যজন পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। রিকশায় যাত্রী উঠিয়ে সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে যাত্রীদের বিভিন্ন মালামাল ছিনতাই করার কথা তারা স্বীকার করেছেন জানিয়ে তিনি আরো বলেন, অনেক সময় যাত্রীদের বন্দুকের …










