চট্টগ্রাম নুপুর মার্কেটে প্রশাসনের অভিযান দেড়শ পাখি উদ্ধার, ৯ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকার নুপুর মার্কেটে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির দেড়শ পাখি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে র‌্যাব ও বন বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় দোকানে বিক্রয় নিষিদ্ধ বন্য পাখি থাকায় ৯ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করেন তিনি।

তাহমিলুর রহমান বলেন, দোকানে বিক্রয় নিষিদ্ধ পাখি রাখার অপরাধে ৯ জনকে কারাদণ্ড ও একজনকে আর্থিক জরিমানা করা হয়। এ সময় দোকানগুলো থেকে বিরল প্রজাতির হিল ময়না, টিয়া, মুনিয়া ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির দেড়শ পাখি উদ্ধার করা হয়। অভিযানে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নুপুর মার্কেটে প্রশাসনের অভিযান দেড়শ পাখি উদ্ধার, ৯ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯