চট্টগ্রাম বন্দর এলাকায় বাবা-মেয়ের হত্যাকাণ্ড পরকীয়ার বলি দুই প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ১৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রামের বন্দর এলাকায় বাবা-মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় মাহিন উদ্দিন নামের এক ব্যক্তিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মাহিন উদ্দিনের সঙ্গে নিহতের স্ত্রী হাসিনার পরকীয়ার সম্পর্ক ছিল। মেয়ে এসব ঘটনা দেখে ফেলায় তাকে হত্যার পর হাসিনার স্বামীকেও হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই স্ত্রী হাসিনা, শ্যালিকা ও ভায়রাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। হাসিনার দেয়া তথ্যে মাহিন উদ্দিনের অবস্থান শনাক্ত করে নোয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ রবিবার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলনে সিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, শনিবার (১৯ অক্টোবর) সকালে নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় স্থানীয় বুচুইক্যা কলোনির একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন; মো. আরিফ (৩২) ও তার মেয়ে বিবি ফাতেমা (৪)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির ৩ তলা একটি ভবনের নিচ তলায় আরিফ তার পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে আরিফ ও তার মেয়ে ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম বন্দর এলাকায় বাবা-মেয়ের হত্যাকাণ্ড পরকীয়ার বলি দুই প্রাণ

আপডেট সময় : ০২:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯