চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম, চট্টগ্রাম:
আজ ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।

প্রতি বছরের ন্যায় এবার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়

স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯:৩০ টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এ.কে.এম. আবুল কালাম আজাদ,এনডিসি, পিএসপি, বিএন। সভাপতি: জনাব মো. জাফর আলম,যুগ্ম সচিব ও সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম চৌধুরী,চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ কাশানা আখতার খানম এবং চট্টগ্রাম বন্দর সিবিএ সভাপতি আবুল মনসুর আহমেদ সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যবৃন্দ ,বিভাগীয় প্রধানগণ, কলেজ শিক্ষক ও সিবিএ নানান নের্তৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ।

এসময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ সহ ৭৫ এর ১৫ ই আগষ্টের সেই কালো রাতে শাহাদাতবরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আপডেট সময় : ১০:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০