চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার, মেয়েরা পিছিয়ে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ১৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার, মেয়েরা পিছিয়ে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ এর হার।

সোমবার সকালে ঢাকায় শিক্ষামন্ত্রী দীপু মনি কেন্দ্রীয়ভাবে ফলাফলের সারসংক্ষেপ প্রকাশের পর বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড ভবনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুসারে এবার এই বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ; গতবার এই হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ। পাসে কিছুটা পিছিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে মেয়েরা।

তিন হাজার ৭৪১ জন মেয়ে ও তিন হাজার ৬৫২ জন ছেলে- মোট সাত হাজার ৩৯৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৮ সালে পেয়েছিল আট হাজার ৯৪ জন।

চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে এবার পাসের হার গতবারের তুলনায় কিছুটা কমেছে। চলতি বছর মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৪ দশমিক ৩৮ শতাংশ; গত বছর ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার এবার ৭৮ দশমিক ৬০ শতাংশ।

কক্সবাজার জেলায় এবার পাসের হার ৭৮ দশমিক ৪৮ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে এবার পাসের হার সর্বোচ্চ- ৬৮ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং বান্দরবান জেলায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার, মেয়েরা পিছিয়ে।

আপডেট সময় : ০৪:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯