চট্টগ্রাম মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কমলদহ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্টু বড়ুয়া (৪০) মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকার নিরোদ রঞ্জন বড়ুয়ার ছেলে।

জানা যায়, দুপুর দেড়টায় রঞ্জন বড়ুয়া মোটরসাইকেলে করে মহাসড়কের কমলদহ বাইপাস দিয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলসহ তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও দুর্ঘটনার সময় রঞ্জনের মাথায় হেলমেট ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে তার আগেই চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার এ ঘটনায় মামলা করেনি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় নিহতের পরিবারকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় নিহত ১

আপডেট সময় : ০৯:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯