চট্টগ্রাম লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম জামিনে মুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি কারাগার থেকে মুক্ত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, উচ্চ আদালতের জামিন আদেশ রোববার আমরা পেয়েছি। এই আদেশ কারাগারে পৌঁছানোর পর দিদারুল আলম মাসুম মুক্তি পাবেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, রোববার বিকেলে জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর দিদারুল আলম মাসুমকে মুক্তি দেওয়া হয়। তার অনুসারীরা এসে জেলগেট থেকে তাকে নিয়ে যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানী থেকে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম জামিনে মুক্ত

আপডেট সময় : ১০:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯