চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৪৮ লাখ টাকার পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা ও কলকাতা থেকে আসা তিনটি পৃথক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে ৪৮ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর ১২টার দিকে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে । যাত্রীর পরনের জুতোর মোজার ভেতর ও বেল্টের মধ্যে লুকানো স্বর্ণের বারের ওজন ৬৮৫ গ্রাম ।

কলকাতা থেকে আসা বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের দুই যাত্রীর ৬টি লাগেজের মধ্যে থেকে ৭১টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট, চার লিটার মদজাতীয় পানীয় এবং ৬৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি সোয়া ১টায় এবং ইউএস বাংলার ফ্লাইট পৌনে ২টায় শাহ আমানতে অবতরণ করে। স্ক্যান করার সময় দুইজনের লাগেজে সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাদের পাসপোর্ট চাওয়া হলে একজন পাসপোর্ট আমাদের কাছে রেখেই দৌড়ে গাড়িতে ওঠার সময় তাকে ধরে আনা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দের ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৪৮ লাখ টাকার পণ্য জব্দ

আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯