চট্টগ্রাম সদরঘাটে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯ ১৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ৪০১ স্ট্যান্ড রোড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ ক্যান বিয়ার, ২৭ বোতল বিদেশি মদ এবং একটি সিএনজি অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে মো. বশির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-গণমাধ্যম) মো. মাশকুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানিতে পারি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কিছু মাদক ব্যবসায়ী নগরীর সদরঘাট থানার ফিশারিঘাট এলাকা থেকে শহরের দিকে নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল নগরীর সদরঘাট থানাধীন ৪০১ স্ট্যান্ড রোডে অবস্থান করলে সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামিয়ে বশিরকে আটক করা হয়। আটককৃত বশিরকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো ও শনাক্ত মতে সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৭৭ ক্যান বিয়ার, ২৭ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ওই সিএনজিটি জব্দ করা হয়।

আটককৃতকে আরোও জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত সিএনজি অটোরিক্সা ভাড়ায় চালানোর আড়ালে বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে যোগসাজশে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিলো।

আটককৃত এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মো.মাশকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম সদরঘাটে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯