চট্টগ্রাম সিটিকে ২ হাজার পিপিই দিল এস আলম গ্রুপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে

Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে চীন থেকে আমদানি করা উন্নতমানের দুই হাজার পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) প্রদান করেছে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।

রোববার (১২ এপ্রিল) বেলা ১২টায় টাইগার পাস মোড়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের কার্যালয়ে পিপিইগুলো হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন। চীন থেকে সংগ্রহ করা হয়েছে এসব উন্নতমানের পিপিই।

এর আগে স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও পুলিশ প্রশাসনকে মোট ৪ দফায় চার হাজার ৭০০ পিপিই দেওয়া হয়েছে।

পিপিই গ্রহণ করে এস আলম গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, আমাদের অনেক স্বাস্থ্য ও দাতব্য চিকিৎসা কেন্দ্র রয়েছে সেগুলোতে এসব পিপিই খুবই কাজে আসবে। প্রয়োজনের সময় এসব পিপিই পেয়ে স্বাস্থ্যকর্মীরাও সহসা সেবায় মনোনিবেশ করতে পারবেন।

পিএস আকিজ উদ্দিন বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য সেবা ও করোনা মোকাবিলায় এসব পিপিই বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া অব্যাহত থাকবে।

এস আলম গ্রুপ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান, যাদের করপোরেট অফিস চট্টগ্রামের আছদগঞ্জে। চট্টগ্রামের পটিয়া উপজেলার অধিবাসী সাইফুল আলম মাসুদের বিভিন্ন সময় এ ধরনের মানবিক সাহায্যে এগিয়ে আসার সুনাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম সিটিকে ২ হাজার পিপিই দিল এস আলম গ্রুপ

আপডেট সময় : ০২:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০