চট্টগ্রাম স্টেশন রোড এলাকায় পুলিশবেশী দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম চট্টগ্রাম মহানগরঃ
পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে নগরীর স্টেশন রোড এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন; লোহাগাড়ার আধুনগর পাল পাড়ার প্রেমধীর পালের ছেলে সুজন পাল (২৮) ও মৃত বিমল পালের ছেলে শ্যামল পাল (২৬)।

থানা সূত্রে জানা যায়, বিপন দাশ (১৬) নামে এক শিক্ষার্থী শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর ডিসি হিলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় আসামি সুজন ও শ্যামল নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা বিপনের হাতে থাকা মোবাইল চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ঝাউতলা গলির মুখে নিয়ে আসা হয়। সেখানে বিপনকে মারধরের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, এ ঘটনার পর রবিবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে সুজন ও শ্যামলকে স্টেশন রোড এলাকায় ঘুরতে দেখে টহল পুলিশকে খবর দেন বিপন। এরপর পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক মোবাইল ফোন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, টহল পুলিশ ছিনতাইকারী সুজনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম স্টেশন রোড এলাকায় পুলিশবেশী দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯