চট্রগ্রাম নগরীর কোতোয়ালীতে ট্রাক চাপায় নিহত ১
- আপডেট সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ১০৯ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্রগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ট্রাক চাপায় ইব্রাহিম খলিল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টায় নূর আহমদ সড়কের স্টেডিয়াম মার্কেটের সামনে (পুরাতন বিমান অফিস) এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল স্টেডিয়াম মাকের্টস্থ শাহ আমানত হাডবোর্ড নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতো।
ইব্রাহিম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচ পুকুরিয়া গ্রামের হাসেরখোলা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, কোতোয়ালীতে ট্রাক চাপায় ইব্রাহিম খলিল নামের এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ওয়াসার প্রকল্প কাজে নিয়োজিত একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নূর আহমদ সড়কের ওই শ্রমিককে চাপা দিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনায় আইরল্যান্ডে বেশ কিছু অংশ উপড়ে যায়।










