চন্দনাইশে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঈন উদ্দীন, চন্দনাইশ:
চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত একটানা অভিযানে উপজেলার হাশিমপুর খান বটতল ও কাঞ্চনাবাদ এলাহাবাদ এলাকার চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

ইটভাটাগুলো হল, হাশিমপুর খান বটতল এলাকার খাজা ব্রিক ফিল্ড ও টু স্টার ব্রিক ফিল্ড এবং কাঞ্চনাবাদ এলাকার মেসার্স কাঞ্চননগর ব্রিকস ও মেসার্স চৌধুরী ব্রিকস।
শুরুতে এসব অবৈধ ইটভাটার শ্রমিকেরা বাধা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাঁচা ইট ধ্বংস করে দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক মো. নুরুউল্লাহ নুরী, র‌্যাব –৭ এর সহকারী পরিচালক এসপি রকিবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক নুর হাসান সজীব প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর সাংবাদিকদের বলেন, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চন্দনাইশে মোট ৩২ টি ইটভাটা রয়েছে। তৎমধ্যে ৫টিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ২৭টিতে ছাড়পত্র নেই। দিনব্যাপী অভিযানে অবৈধ ৪টি ইটভাটা ধ্বংস করা হয়েছে।। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙ্গে দেয়া হবে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. নুরুউল্লাহ নুরী জানান, সরকারের নির্দেশনা অনুসারে পরিবেশ রক্ষার জন্য অবৈধ ইটভাটা গুলো ধ্বংস করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দনাইশে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন

আপডেট সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১