চন্দনাইশে ‘চিংড়িতে জেলি’ ৪৫ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি চিংড়ি জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঈন উদ্দীন,
চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বাজারে গলদা চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে আল্লার দান মৎস আড়তকে ২০ হাজার টাকা, জব্বারিয়া ফিসিং সেন্টারকে ২০ হাজার টাকা এবং মৎস ব্যবসায়ী আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেনসহ চন্দনাইশ থানার পুলিশ।

এবিষয়ে সাংবাদিকদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বাজারের মৎস আড়তে চিংড়ির ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। জেলি ঢোকানো চিংড়ি খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া জেলি ঢুকিয়ে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করা হয়। চিংড়ি মাছ জব্দ ও জরিমানা করার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হলো। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপরদিকে চিংড়িতে জেলি ঢোকানোর কথা অস্বীকার করে জরিমানা দেয়া মৎস আড়তদাররা বলছেন, চিংড়ি মাছ আসে নগরীর ফিশারীঘাট থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দনাইশে ‘চিংড়িতে জেলি’ ৪৫ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি চিংড়ি জব্দ

আপডেট সময় : ০৪:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০