চন্দনাইশে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে
চন্দনাইশে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাস সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত; দশজন আহত হয়েছেন । বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন বিজিসি ট্রাস্ট মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক দীপক রুদ্র জানান, দুর্ঘটনার সাথে সাথে ২ জন মারা যান এবং বাকিদের মধ্যে যারা গুরুতর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ বাস এবং অপরদিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সজোরে ধাক্কা লাগলে বেশ কয়েকজন জন আহত হন। তাদেরকে দ্রুত বিজিসি ট্রাস্ট মেডিকেলে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়।










