চন্দনাইশে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঈন উদ্দিন, চন্দনাইশ:
উপজেলার দোহাজারী পৌর এলাকায় মাঠে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটেছে। আজ ১৮ জুন সকালে দোহাজারী কিল্লা পাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী আমেনা বেগম (৪০) মাঠে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে আমেনা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। স্থানীয়ভাবে জানা যায়, পল্লী বিদ্যুতের খুঁটিতে বৃষ্টির কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে একটি গাছের খুঁটি পুড়ে তা পড়ে যায়। এ সময় আমেনা বেগম জমিতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের জিএম প্রকৌশলী রফিকুল ইসলাম বলেছেন, বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে আগুন লাগলে পল্লী বিদ্যুতের লাইন অটো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারটি পার্শ্ববর্তী পিডিবি’র লাইনে পড়ে বিদ্যুৎ সঞ্চালন হলে এ ধরনের দূর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দনাইশে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০