Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধনে মফিজুর রহমান ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি

চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধনে মফিজুর রহমান ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি

চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধনে মফিজুর রহমান ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি

মাঈন উদ্দীন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, করোনা ভাইরাস চলাকালে কর্মহীন কিছু যুবক বিপদগামী হয়ে নারী নির্যাতনসহ ধর্ষণ করে সামাজিক প্রচার মাধ্যমে প্রচার করে দেশে বিশৃংখলা সৃষ্টি করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সে সাথে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সংসদে আইন পাশের আহবান জানান বক্তারা। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন বেড়ে যাওয়ায় সারাদেশে বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্টিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক। তবে প্রত্যেক অভিভাবক, সামাজিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা রেখে এই সকল অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে দায়িত্ব নিয়ে এ সকল অপকর্মকারীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান।

গতকাল ৯ অক্টোবর সকালে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে দোহাজারী সদরে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইনী প্রক্রিয়ায় কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আফনান ইসলাম,। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ।

আলোচনায় অংশ নেন চন্দনাইশ আ’লীগ নেতা যথাক্রমে এম কায়সার উদ্দীন চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, শ.ই. রাহী, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, মহিলা আ’লীগ নেত্রী শাহানা আকতার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম হোসেন, দিদারুল হক দস্তগীর, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. মামুন, সাংবাদিক যথাক্রমে প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, আবিদুর রহমান বাবুল, এসএম রহমান, আবু তালেব আনচারী, মো. নুরুল আলম, সৈকত দাশ ইমন, রতন দাশ, এমএ হামিদ, নাসির উদ্দিন, ফয়সাল চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, শহিদুল ইসলাম, আজিমুশ শানুল হক দস্তগীর, জনি আচার্য্য, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী শহিদুল ইসলাম, ফয়েজুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম, মো. আরাফাত, ইফতেখার নুর তিশন, সাবেক মেম্বার মো. শাহ আলম, জামাল উদ্দীন, জাপা নেতা একেএম বাদশা মিয়া, হকার নুরুল আমিন, বিভিন্ন সংগঠনের পক্ষে মুহিম বাদশা, শাহেদ হোসেন, সত্যপদ তালুকদার, মিতুন, আবদুল মান্নান হৃদয়, মঈনুল ইসলাম মহিউদ্দীন, ওবাইদুল হক চৌধুরী সায়েমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় চন্দনাইশ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অর্ধশতাধিক সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশ নেন।

চন্দনাইশ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ ঃ এদিকে বিকেলে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে একইভাবে চন্দনাইশ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। তানভীর ছিদ্দিকী তুষারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, আ’লীগ নেতা মাহাবুবু রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন শিবলী, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোজাম্মেল হক, হাজী আসহাব মিয়া ফাউন্ডেশনের সভাপতি আফনান ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম হোসেন, মোরশেদ আলম চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ব্যানার পেষ্টুন নিয়ে মহাসড়কের পাশে অংশ নিতে দেখা যায়। (ছবি আছে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here