Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চন্দনাইশ বৈলতলী-দেওয়ানহাট-বরমা-পটিয়া সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

চন্দনাইশ বৈলতলী-দেওয়ানহাট-বরমা-পটিয়া সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

চন্দনাইশ বৈলতলী-দেওয়ানহাট-বরমা-পটিয়া সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশঃ
উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক দেওয়ানহাট-বৈলতলী-বরমা-পটিয়া সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

২৯ মে বিকালে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট সম্মুুখে স্থানীয় সাধারণ মানুষের আয়োজনে আ.লীগ নেতা আহমুদুর রহমানের সভাপতিত্বে দেওয়ানহাট-বৈলতলী-বরমা-পটিয়া সড়কের সংস্কার কাজে বিভিন্ন অনিয়ম তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. সামশুল ইসলাম, সাবেক মেম্বার এস এম সায়েম, যুবলীগ নেতা নাজিম উদ্দীন ভূইয়া, মো. জাহাঙ্গীর, মো. মাহাবুব ফাহিম, মো. ইব্রাহীম, মানবাধিকার কর্মী সাজ্জাদ ইমরান সাইফু, আ.লীগ নেতা মো. ওসমান, জানে আলম, ডা. নুরুল কবির, আবু ছৈয়দ, মো.ইদ্রিস, মো. মাহফুজ, ইউনুচ সওদাগর, মাস্টার রশীদ আহমদ, মো. রফিক, কৃষকলীগ নেতা গাজী পারভেজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলম আজাদ, আবদুল গফুর, শাহ জাহান, ছাত্রলীগ নেতা আজিজুল হক চৌধুরী রিকন, মো. সেলিম প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, ১৯ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আসছে। এ ব্যাপারে এলাকার বাসীর পক্ষে গত ১৮ মে নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ করেন এস এম সায়েম। কিন্তু তারা কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। সেসাথে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত সড়কটি তদন্ত সাপেক্ষে পুর্ণরায় সংস্কারের দাবি জানিয়েছেন। অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তাদের এ মানববন্ধন কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়।

তবে যিনি এ সড়ক সংস্কারের কাজ করছেন, তিনি এ উপজেলার একজন জনপ্রতিনিধি হওয়ায় তার অনিয়মের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না কতৃপক্ষ এ দাবি তাদের। বিধিমালা অনুযায়ী স্ব-স্ব এলাকায় জনপ্রতিনিধিরা উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করতে বিধি নিষেধ থাকায় অন্য একটি ঠিকাদারী প্রতিষ্টানের মাধ্যমে নেয়া কাজ তারা করার কারণে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন পদক্ষেপ নিতে পারছেন না বলে তাদের দাবি।

এ ব্যাপারে মানববন্ধনকারীরা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here