চবির ঝর্ণায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ের খাদে ঝর্ণার পানিতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। চার সদস্যের ডুবুরি টিম ৩ ঘণ্টা অভিযানের পর মরদেহ উদ্ধার করে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন কলা ও মানববিদ্যা অনুষদের পিছনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের টিম লিডার মো. আবু জাফর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইফুর রহমান মুন্না (২৫) হাটহাজারী কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ে মুন্নার সবজির বাগান আছে। সেই বাগানে কাজ করে ফেরার সময় পা পিছলে ঝর্ণার পানিতে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চবির ঝর্ণায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০