চবি উপাচার্যের স্বামী লতিফুল আলমের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাদের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাবা শিরিন আক্তারের স্বামী মেজর (অবঃ) মোহাম্মদ লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুম লতিফুল আলম চৌধুরীর আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










