চমেক ‘কোভিড ল্যাবের’ দায়িত্বরত ডাক্তার’র করোনায় মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে (করোনা পরীক্ষাগার) কর্মরত ডা. হাসান মুরাদ মারা (৪৬) গেছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় বেসরকারি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।। এ নিয়ে চট্টগ্রামে ১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ গনমাধ্যমকে জানান, হাসান মুরাদ কোভিড এনকাফালাইটিসে আক্রান্ত হন। করোনার সংক্রমণের পর অক্সিজেনের অভাবে তার ব্রেইন আক্রান্ত হয়। গত একমাস ধরে তিনি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পার্কভিউ হাসপাতালের এমডি ডা. রেজাউল করিম বলেন,বেশ কয়েকদিন ধরে তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।
উল্লেখ্য, মৃত হাসান মুরাদ তিনি চমেকের করোনার সংক্রমণ শনাক্তকরণ ল্যাবেও দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী গনমাধ্যমকে বলেন, চমেকে কোভিড ল্যাব প্রতিষ্ঠা হলে তিনি শুরু থেকেই এর সঙ্গে যুক্ত হন। করোনাকালে মানুষকে সেবা দিতে গিয়েই তিনি আক্রান্ত হলেন এবং শেষপর্যন্ত মারা গেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চমেক ‘কোভিড ল্যাবের’ দায়িত্বরত ডাক্তার’র করোনায় মৃত্যু

আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০