চরম্বায় বালু কাশেমের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে মানবন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে আবুল কাসেম প্রকাশ বালু কাশেমের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টায় উপজেলার চরম্বা মাইজবিলা এলাকায় চরম্বা-পদুয়া সড়কে আমরা চরম্বাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনের ব্যানারে চরম্বার ভূমি দস্যু, সরকারি পাহাড় টিলা জবর দখলকারী, বালু খেকো ও জামায়াত বিএনপি’র ক্যাডার বালু কাশেমের অত্যাচারে এলাকার সাধারণ মানুষকে হামলা মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদেরর আখ্যা দিয়ে মানবন্ধন ও সবাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে চরম্বা মাইজবিলা এলাকায় বসবাস করে আসছি। আমাদেরকে জিম্মি করে হুমকি দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা আবার কোন কোন জায়গায় মুক্তিযোদ্ধার নাতী পরিচয় দিয়ে আমাদের বসতভিটা ও জায়গা-জমি দখল করে গাছপালা কেটে নিয়ে যায়। প্রতিবাদ করলে হামলা, মিথ্যা মামলা ও নানা নির্যাতন করে আসছে দীর্ঘদিন ধরে।

সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম-১৫ সংসদ সদস্য ডা.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবুল কাশেমের নির্যাতন থেকে বাঁচতে সুষ্ঠু বিচারের দাবী জানায় এলাকাবাসী।

অপরদিকে জসিম উদ্দিন নামের এক যুবক বলেন, আমাকে বালু কাশেম প্রকাশ্যে অস্ত্রদিয়ে কপালে আঘাত করে। প্রতিবাদ করায় হামলা ও মামলা দিয়ে হয়রানি করে। আমরা এখন অসহায়। এ থেকে পরিত্রাণ পেতে চাই। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এনামেরর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আহমদুল্লাহ, চরম্বা সাবেক ইউপি সদস্য মো: ইসহাক মেম্বার, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব কোম্পানী, সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মো. খানে আলম, চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন, তসলিমা আক্তার, মো: জোনাইদ, মাস্টার নুরুল ইসলামসহ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিদুওয়ান, চরম্বা ইউনিয়ন ছাত্ররীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ খান, নারী নেত্রী মনোয়ারা বেগমসহ প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় চরম্বা এলাকার নির্যাতিত ও অসহায় শতশত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চরম্বায় বালু কাশেমের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে মানবন্ধন

আপডেট সময় : ১১:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০