চসিক নির্বাচনে লেমিনেটেড পোস্টার নয়, লঙ্ঘন করলে ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামে পরিবেশবান্ধব সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রচারণার সময় কোনো প্রার্থী আইন লঙ্ঘন করলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

নির্বাচনকে পরিবেশবান্ধব করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি বলেন, এ নগর সবার, এখানে সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাস্তাবায়নের যা করার দরকার তা করা হবে।

লেমিনেটেড পোস্টার ব্যবহার করতে না দেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন কাউন্সিলর প্রার্থী ও মুদ্রণ ব্যবসায়ীরা। আরা যারা আইন অমান্য করবে তাদের বিষয়ে কঠোর হওয়ার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান সচেতন মহলের।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ব্যবহার করেছিলেন লেমিনেটেড পোস্টার। ১২ দিনের নির্বাচনী প্রচারণায় আড়াই হাজার মেট্রিক টন পলিথিন মোড়ানো পোস্টার বর্জ্য হয়েছিল। যা পরিবেশের জন্য ছিল মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে এ ধরনের পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। আর সেই নিয়ম মেনেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

এমনিতেই বর্ষা আসলেই জলাবদ্ধতায় নাকাল থাকে চট্টগ্রামবাসী।তাই নির্বাচনে লেমিনেটেড পোস্টার ব্যবহার না করার নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছেন মুদ্রণ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। অন্যদিকে, লেমিনেটেড পোস্টার ব্যবহার না করার অঙ্গীকার কাউন্সিলর প্রার্থীদের।

এইচ জে সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদ্দাম হোসাইন বলেন, লেমিনেটেড পোস্টার ছাপানো হলে বেশি টাকা পাওয়া যাবে এমন না আবার আমাদের ক্ষতি হবে এমনও না, যদি এটা বন্ধ করা হয় তাহলে সেটাকে সাধুবাদ জানাব।২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন বলেন, আমি চাইব শুধু লেমিনেটেড পোস্টার নয়, পোস্টারবিহীনি একটা নির্বাচন করতে।২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাসান মাহমুদ হাসনী বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব-কর্তব্য।শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, যে সব প্রার্থী আইন লঙ্ঘন করবেন তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে বলে মনে করেন সনাক সভাপতি আকতার কবির চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ ও সংরক্ষিত কাউন্সির পদে ৫৬ জন প্রার্থী লড়বেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চসিক নির্বাচনে লেমিনেটেড পোস্টার নয়, লঙ্ঘন করলে ব্যবস্থা

আপডেট সময় : ০১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০