‘চসিক নির্বাচন’ প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টায়
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান।

বাংলাদেশ আওয়ামী লীগের রেজাউল
করিম চৌধুরী পেয়েছেন নৌকা প্রতীক
এবং জাতীয়তাবাদী দল বিএনপির ডা.
শাহাদাত হোসেন পেয়েছেন ধানের শীষ
প্রতীক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের
এম এ মতিন মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর আম প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

এরপর শুরু হয় কাউন্সিলর ও সংরক্ষিত
কাউন্সিলর পদে ২১৭ জন প্রার্থীর মধ্যে
প্রতীক বরাদ্দ কার্যক্রম।

মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ (৯ মার্চ) থেকে ভোটের যুদ্ধ চলে যাচ্ছে মাঠে।ভোট একটি উৎসব।কাউকেই আচরণবিধির বাইরে যেতে দেওয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘চসিক নির্বাচন’ প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০