চালু হলো চসিকের দুই করোনা টেস্টিং বুথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত ৬টি করোনাভাইরাস টেস্টিং বুথের মধ্যে ২টি বুথ চালু করা হয়েছে।বৃহস্পতিবার (৪ মে) নগরের প্রেসক্লাবের সামনে থেকে এ বুথ দুইটি উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমাদের দৈনন্দিন কাজ করতে হবে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে করোনা মোকাবেলায়।চালু হওয়া কর্নেল হাট টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা ফৌজদারহাটের বিআইটিডি এবং প্রেসক্লাবের করোনা টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। বুথ দুইটিতে নমুনা সংগ্রহের সময় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, সেলিম আকতার চৌধুরীসহ ব্রাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চালু হলো চসিকের দুই করোনা টেস্টিং বুথ

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০