“চিঠি”- মুমতা হেনা মীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ ৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“চিঠি”
মুমতা হেনা মীম

পরানের সোয়ামি,
ম্যালাদিন পরে তোমারে চিডি ল্যাকবার বইছি,
হেইজে কইছিলা মোবাইল-ফোন আহনের পর ,
চিডি লেহন ভুইল্লাই গেছি,
গোস্বা কইরা কইছিলা-
এহন আর বাসনা মাখাই চিডি লেহি না
তয় আইজ বিয়ানে শিউলি ফুল টোহাইয়া আঁচলে বাইন্ধা রাখছি।

মনে আছে হেইযে বিয়ার আগে
হাইনজাকালে তুমি গঞ্জেরথন আইতা,
তুমার লাইগ্যা মালা গাঁইথ্যা
গঞ্জের পথ ছাইয়া খাড়াই থাকতাম?
হেইজে আহনের কালে
আমার লাইগ্যা চুড়ি-ফিতা লইয়্যা আইতা,
পলাইয়া হাতে পরাই দিতা।

বিয়ার পরেওতো ম্যালা দিন
হগলের আওয়ালে রঙিন ফিতা দিয়া আমার চুল বাইন্ধা দিতা?
জানো,আইজ মেলাদিন
চুলে কাঁহন দেইনা।

বালা আহনের পর গঞ্জের দোহানডা বন্ধ কইরা শহর গ্যালা,
বিশ্বাস করো সোয়ামি
ঐ দিন‌ পরানডার ভিতর
কেমুন জানি উত্থাল-পাথার করতাছিলো!
ফোন দিয়া কইছিলা,
আল্লায় মুসিবত উডাই লইলে
জলদি ঘরে ফিইরা আইবা।
আহনের কালে
আমার লেইগ্যা সুগন্ধি আর
খুকির লাইগ্যা
লাল ফরক লইয়া আইবা
হ‌। তুমি কতার খেলাপ করো নাই
তুমি হক্কালই ফিইরা আইছো
কিন্তু এক্কেরে খালি হাতে,
বাসনাওয়ালা সুগন্ধি ‌আনো নাই,
শইলে মাংশ পোড়া গন্ধ মাইখ্যা আইছ
খুকির লাইগ্গা রাঙ্গা জামা আনো নাই,
নিজেই সাদা ফকফকা কাফুড়
মুড়াই আইলা।

আইলা,তয়…
আমার ধারে থাহনের লাইগ্যা না।

আইজ তুমি ম্যালা কাছে
এক্কেরে বাড়ির ঘাটায়!
হেইয়ার পরও তুমার ছোঁয়া পাইনা,
বুকের বাঁও পাশে তুলপার করলে তোমার বুকের মইদ্যে
মুখ গুইজ্জা কানতে পারিনা।

তুমি নামাজ পইরা আল্লার কাছে দোয়া করছিলা,
এই বালাডা উডানোর লাইগ্গা।
কিন্তু সোয়ামি,আল্লায় তো
তোমারেই আমারত্থন উডাই নিলো!
তোমারেই ক্যান কাইরা নিলো?

আইজ আমি শিউলি ফুলের বাসনা মাখাই,যতন কইরা
তোমার লেইগ্গা চিডি ল্যাকতাছি,
কিন্তু সোয়ামি!
চিঠিডা কি ঐ কবর তমাইত পৌছাইবো?

রচনাকালঃ ১৬/৯/২০২০ইং,ঢাকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“চিঠি”- মুমতা হেনা মীম

আপডেট সময় : ০৭:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

“চিঠি”
মুমতা হেনা মীম

পরানের সোয়ামি,
ম্যালাদিন পরে তোমারে চিডি ল্যাকবার বইছি,
হেইজে কইছিলা মোবাইল-ফোন আহনের পর ,
চিডি লেহন ভুইল্লাই গেছি,
গোস্বা কইরা কইছিলা-
এহন আর বাসনা মাখাই চিডি লেহি না
তয় আইজ বিয়ানে শিউলি ফুল টোহাইয়া আঁচলে বাইন্ধা রাখছি।

মনে আছে হেইযে বিয়ার আগে
হাইনজাকালে তুমি গঞ্জেরথন আইতা,
তুমার লাইগ্যা মালা গাঁইথ্যা
গঞ্জের পথ ছাইয়া খাড়াই থাকতাম?
হেইজে আহনের কালে
আমার লাইগ্যা চুড়ি-ফিতা লইয়্যা আইতা,
পলাইয়া হাতে পরাই দিতা।

বিয়ার পরেওতো ম্যালা দিন
হগলের আওয়ালে রঙিন ফিতা দিয়া আমার চুল বাইন্ধা দিতা?
জানো,আইজ মেলাদিন
চুলে কাঁহন দেইনা।

বালা আহনের পর গঞ্জের দোহানডা বন্ধ কইরা শহর গ্যালা,
বিশ্বাস করো সোয়ামি
ঐ দিন‌ পরানডার ভিতর
কেমুন জানি উত্থাল-পাথার করতাছিলো!
ফোন দিয়া কইছিলা,
আল্লায় মুসিবত উডাই লইলে
জলদি ঘরে ফিইরা আইবা।
আহনের কালে
আমার লেইগ্যা সুগন্ধি আর
খুকির লাইগ্যা
লাল ফরক লইয়া আইবা
হ‌। তুমি কতার খেলাপ করো নাই
তুমি হক্কালই ফিইরা আইছো
কিন্তু এক্কেরে খালি হাতে,
বাসনাওয়ালা সুগন্ধি ‌আনো নাই,
শইলে মাংশ পোড়া গন্ধ মাইখ্যা আইছ
খুকির লাইগ্গা রাঙ্গা জামা আনো নাই,
নিজেই সাদা ফকফকা কাফুড়
মুড়াই আইলা।

আইলা,তয়…
আমার ধারে থাহনের লাইগ্যা না।

আইজ তুমি ম্যালা কাছে
এক্কেরে বাড়ির ঘাটায়!
হেইয়ার পরও তুমার ছোঁয়া পাইনা,
বুকের বাঁও পাশে তুলপার করলে তোমার বুকের মইদ্যে
মুখ গুইজ্জা কানতে পারিনা।

তুমি নামাজ পইরা আল্লার কাছে দোয়া করছিলা,
এই বালাডা উডানোর লাইগ্গা।
কিন্তু সোয়ামি,আল্লায় তো
তোমারেই আমারত্থন উডাই নিলো!
তোমারেই ক্যান কাইরা নিলো?

আইজ আমি শিউলি ফুলের বাসনা মাখাই,যতন কইরা
তোমার লেইগ্গা চিডি ল্যাকতাছি,
কিন্তু সোয়ামি!
চিঠিডা কি ঐ কবর তমাইত পৌছাইবো?

রচনাকালঃ ১৬/৯/২০২০ইং,ঢাকা