চুয়েটের ইটিএ বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হীরার মৃত্যু, চুয়েট ভিসির শোক প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা,
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব অভিজিৎ হীরা গতকাল ১৮ ফেব্রুয়ারী সকালে যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। তিনি গোপালগঞ্জের টুঠামান্দ্রা গ্রামের মৃনাল কান্তি হীরার সন্তান।

তিনি যুক্তরাষ্ট্রের মারকুয়িট ইউনিভার্সিটিতে (Marqueete University) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে “ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যান্ড অ্যানক্রিপশন টেকনোলজি” (Wireless Networks and Encryption Technology) বিষয়ে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় চুয়েট ভিসি বলেন, “জনাব অভিজিৎ হীরা একজন মেধাবী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে চুয়েটের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি।”

এদিকে জনাব অভিজিৎ হীরার মৃত্যুতে চুয়েট শিক্ষক সমিতি শোক জানিয়েছেন। এক শোকবার্তায় সমিতির পক্ষ থেকে তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি (সোমবার), ২০২১ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জনাব অভিজিৎ হীরা স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়েটের ইটিএ বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হীরার মৃত্যু, চুয়েট ভিসির শোক প্রকাশ

আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১