চুয়েটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
আজ ১৭ মার্চ (বুধবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।

বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চুয়েটে এ অনুষ্ঠান পালন করা হয়।সকালে পতাকা উত্তোলন ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের মাণণীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং পরে ১০.৪০ ঘটিকায় একশ পাউন্ড এর কেক কেটে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্মদিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো রেজাউল করিম, (ডীন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও ছাত্রকল্যাণ পরিচালক), অধ্যাপক মো. মইনুল ইসলাম (ডীন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ,চুয়েট),অধ্যাপক ড.মো কামরুজ্জামান (ডীন,তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড.জামাল উদ্দিন আহম্মদ(ডীন,যন্ত্রকৌশল অনুষদ),
অধ্যাপক ড.ফারুক উজ জামান চৌধুরী ( রেজিষ্ট্রার, অতিঃদায়িত্ব চুয়েট),
অধ্যাপক ড. রনজিত কুমার সুত্রধর (সভাপতি, মুজিববর্ষ বাস্তবায়ন কমিটি,চুয়েট)।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল আলম(সভাপতি জাতীয় দিবস উদযাপন কমিটি এবং ডীন পুরকৌশল অনুষদ)

দিনব্যাপী অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে চুয়েটের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়েটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

আপডেট সময় : ০৩:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১