চুয়েটে মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধি:
১৭ মার্চ (আগামীকাল) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হবে। কাটা হবে একশ পাউন্ডের কেক । একই সাথে পালন করা হচ্ছে জাতীয় শিশু দিবস।

বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চুয়েট প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন।

আগামীকাল ১৭ মার্চ (বুধবার), ২০২১ খ্রি. সকাল ১০.৪০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই বিশাল কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। নানা সাজসজ্জার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রস্তুতি।

আগামীকাল দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মোনাজাত ইত্যাদি।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে চুয়েটের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়েটে মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন

আপডেট সময় : ০৮:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১