ছাগল চড়াতে গিয়ে পল্লী বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে রূপনা দাশ নামে এক মহিলার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধিঃ
সকালে প্রতিদিনের মতো ছাগল চড়াতে গিয়ে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে রূপনা দাশ (৩৫)নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বোয়ালখালি উপজেলার শাকপুরা গ্রামে। শুক্রবার, সকাল সাড়ে ৯টার দিকে যোগেশ দাত্তের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপনা দাশ একই এলাকার কানু দাশের স্ত্রী। তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী বলেন,বৈদ্যুতিক তার জমিতে ঝুলে পড়ার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার যোগেশ দাশের পুরাতন বাড়ির পাশে থাকা খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার জমিতে ঝুলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে জানানো হলে বিকেল ৩টার দিকে দুইজন ব্যক্তি এসে দেখে যান এবং পরদিন বিষয়টি ঠিক করার জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা তোলার জন্য বলে যান। তারা বিষয়টিকে গুরুত্ব দিলে গৃহবধূর জীবন বাঁচতো।

বোয়ালখালী ফায়ার সাভির্সের লিডার রুপক কান্তি সরকার বলেন,সকাল ১১টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পল্লী বিদ্যুতে লোকজন আসতে দেরি করায় লাশ উদ্ধার করতে বিলম্ব হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাগল চড়াতে গিয়ে পল্লী বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে রূপনা দাশ নামে এক মহিলার মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯