ছাত্রদলের কমিটি গঠনের জন্য এলেন কেন্দ্রের ৪ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ১১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের পর এই প্রথম চার সদস্যের একটি টিম চট্টগ্রাম সফরে এলো। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় একজন সহ-সভাপতির নেতৃত্বে তারা চট্টগ্রাম এসেছেন। কমিটি গঠন নিয়ে শনিবার দিনব্যাপী নগরীর নাসিমন ভবনে ৫টি সাংগঠনিক শাখার তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন তারা।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদ সাব্বির বলেন, ‘কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোসাদ্দেক সাফির নেতৃত্বে আমরা চারজন চট্টগ্রামের তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবো। এই কমিটির সুপারিশের ভিত্তিতে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমান পরবর্তী দিকনিদের্শনা দিবেন। সেই আলোকে সিদ্ধান্ত হবে।

প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন যুগ্ম সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার এবং সহ-সম্পাদক মাঈন উদ্দিন নিলয়।জানা গেছে, চট্টগ্রাম নগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় সংসদের এই প্রতিনিধিদল মতবিনিময় করবেন।এই পাঁচটি সাংগঠনিক ইউনিটের মধ্যে দক্ষিণ জেলা ছাড়া বাকি কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফারুক আহমেদ সাব্বির বলেন, ‘বিভিন্ন কারণে তা হয়েছে। আমাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা তাদের সাথে বসে কথা বলবো। বৈঠক শেষে প্রতিবেদন দেবো। তখন সিদ্ধান্ত যা হয় তা দ্রুত কার্যকর করা হবে।

ছাত্রদলের পদে থাকা বয়স্কদের সুপারিশে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘ সেই সুযোগ নেই। তৃণমূল কী চায়— সেই মেসেজ আমরা আমাদের অভিভাবক তারেক রহমানের কাছে জমা দেবো। তিনিই করণীয় ঠিক করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রদলের কমিটি গঠনের জন্য এলেন কেন্দ্রের ৪ নেতা

আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০