ছাত্রলীগ নেতা অমির মুক্তিতে পৌরসভা ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালী:
বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা অমিত চৌধুরী অমির মুক্তিতে অমিকে সাথে নিয়ে বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ ও আলাওল কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে ৩০শে সেপ্টেম্বর বিকাল ৫টার সময় উপজেলা চত্বরে আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। আনন্দ মিছিল উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু হয়ে ফরহাদ ও নোমান ভবনের সামনে গিয়ে আগত নেতাকর্মীদের বক্তব্য রাখার পর শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিন জেলার কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম রুবেল, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম, শেখ রাসেল স্মৃতি সংসদ বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ সোহেল ও উপজেলা, পৌরসভা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।

অমিত চৌধুরী অমি মিছিল শেষে যারা তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগকে প্রমান করতে সহযোগীতা করেছে, যারা সবসময় খোঁজখবর নিয়েছে এবং যারা আনন্দ মিছিলে এসেছে তাদের সকলকে ধন্যবাদ জানান তারপর বক্তব্য রাখেন আগত নেতাকর্মীরা।

এতে জাহিদুল ইসলাম রুবেল বক্তব্যে বলেন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা অমিত চৌধুরী অমির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মূলক যে মামলা দায়ের করে গ্রেফতার করিয়েছিল আওয়ামীলীগ এর ভিতরে লুকিয়ে থাকা রাঘব বোয়ালরা তারা সফল হতে পারেনি এবং কখনো সফল হতে পারবেওনা। সত্যের বিজয় সবসময়, সত্যবাদীদের দমিয়ে রাখা যায়না, তিনি আরো বলেন যারা এ কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যৎ এ যেন আর কোন অমিকে এভাবে হয়রানি করা না হয় সেব্যাপারে সুনজর দেওয়া হোক। এতে অন্যান্য বক্তারাও কেউ যাতে আর কোনদিন এরকম হয়রানির শিকার না হয় সে দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগ নেতা অমির মুক্তিতে পৌরসভা ছাত্রলীগের আনন্দ মিছিল

আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯