জলাতঙ্ক নির্মূলে আনোয়ারা উপজেলায় কুকুরকে টিকাদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
সারাদেশ ব্যাপি জাতীয় জলাতঙ্ক নির্মুল কর্মসূচি ২০২০ এর নিয়ম অনুসারে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা দেওয়া হচ্ছে।

এতে করে আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়নে শুরু হয়েছে গণহারে কুকুর কে টিকাদান কর্মসূচি।

আজ বুধবার উপজেলার বারশত ইউনিয়নে সকাল থেকে দিনব্যাপী এই টিকা দিতে দেখা যায়।

তবে এই কর্মসূচি গত ১৫ মার্চ থেকে প্রত্যেক ইউনিয়নে শুরু হয়েছে এবং তা শেষ হবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার।

টিকাদান কর্মসূচিতে কুকুরকে নেট জালে আটক করে ফাঁদে ফেকে মতো গণহারে টিকা দিয়ে গায়ে লাল রং মাখানো হচ্ছে।

এতে বারশত ইউনিয়নে অংশগ্রহণ করেন,ইউনিয়ন সুপারভাইজার নুর বেগম,
ভ্যাক্সিনেটর মোঃ তানভীর হাসান,সার্ভেয়ার মারুফ,
ভলান্টিয়ার তৌহিদ,ডগ ক্যাচার সোবহান ও আবদুল লতিফ

উক্ত জলাতঙ্ক নির্মূলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এ মনিটরিং টিমের সমন্বয়কের দায়িত্বে আছেন বলে জানান সুপারভাইজার নুর বেগম।

তিনি জানান এই দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়।

ব্যাপকহারে কুকুরের টিকাদানে ২০৩০ সালের আগেই দেশ থেকে জলাতঙ্ক নির্মূল করতে উচ্চআদালতের নির্দেশনা অনুযায়ী সারাদেশে কমপক্ষে তিন রাউন্ড টিকা দিয়ে জলাতঙ্ক নির্মূলের উদ্দেশ্য পূরণ করা হচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলাতঙ্ক নির্মূলে আনোয়ারা উপজেলায় কুকুরকে টিকাদান

আপডেট সময় : ০৬:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০