জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে সীতাকুন্ডে হাইওয়ে পুলিশের নানা কর্মসূচী পালিত
- আপডেট সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে
সীতাকুন্ড প্রতিনিধিঃ
মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ’ এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দূর্ঘটনা রোধে এসব সচেতনতামূল কার্যক্রম পারিচালিত হয়।কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম এর নেতৃত্বে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও হেলপারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ, মাইকিং, স্পীডগানের মাধ্যমে গতি পর্যবেক্ষণ করা হয়। এসময় সচেতন এবং হেলমেট ব্যবহারকারী মোটর সাইকেল চালকদের মাঝে ফুলেল শুভেচ্ছা জ্ঞ্যাপন করা হয়।
মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে গাড়ি চালকদের সচেতন হতে হবে। দুর্ঘটনা রোধে গাড়ি চালকের পাশাপাশি যাত্রীদেরও সচেতন থাকার আহবান জানান তিনি।










