জামিনে বের হয়ে রাঙ্গুনিয়ায় সাংবাদিকের ওপর ফের হামলা চালিয়েছে আসামিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা করায় জাহেদুল ইসলাম আরিফ নামের একজন সাংবাদিকের ওপর ফের হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের তিন সৌদিয়া গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহেদুল ইসলাম আরিফ (২২) চট্টগ্রামের অনলাইন মহানগর নিউজের রাঙ্গুনিয়া প্রতিনিধি।

অন্যদিকে মামলার প্রধান আসামি মো. রাশেদ (৩৫) উপজেলার পোমরা ইউনিয়নের রোসাইপাড়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে।

হামলার শিকার জাহেদুল ইসলাম আরিফ জানান, হামলাকারী মো. রাশেদ ও তার সহযোগীরা এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে চাঁদাবাজি করে- এমন তথ্য পেয়ে তিনি সংবাদ সংগ্রহের জন্য মাঠে নামেন। এ কারণে গত ২৫ এপ্রিল বিকেলে পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে মারধর করেন মো. রাশেদ ও তার সহযোগীরা।

বিষয়টি তিনি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবকে ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে থাকা কয়েকজন নেতাকে জানালে তারা মামলা করার পরামর্শ দেন। এরপর সেদিনই রাশেদকে প্রধান আসামি করে তার সহযোগী আরও ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন আরিফ। বাকি আসামিরা হলেন- একই এলাকার বাসিন্দা রানা (৩০), সফিক (৩৪), দিদার (২৬), জাহেদুল (২৯) ও ফাহিম (২৩)।

জাহেদুল ইসলাম আরিফ বলেন, মামলা দায়েরের দুইদিন পর থানা পুলিশ শুধুমাত্র ৩নং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুনেছি পরবর্তীতে অন্য আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। সর্বশেষ আজ দুপুর আড়াইটার দিকে পোমরা ইউনিয়নের তিন সৌদিয়া গেইট এলাকায় আমাকে ও আমার বড়ভাইকে ফের মারধর করে মামলার প্রধান আসামি রাশেদ ও তার সহযোগীরা। পরবর্তীতে ঘটনাস্থলে সংবাদকর্মী জাহেদ হাসান তালুকদার আসলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, আজকের ঘটনার বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিনে বের হয়ে রাঙ্গুনিয়ায় সাংবাদিকের ওপর ফের হামলা চালিয়েছে আসামিরা

আপডেট সময় : ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২