জামিয়া বাবুনগরে ৭দফা দাবি জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ব্যাঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে জামিয়া ইসলামিয়া বাবুনগর মসজিদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে, মুফতি ইকবাল এবং মুফতি মুহাম্মাদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি, বিশিষ্ট ভাষাবিদ ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা ড.হারুন আযিযী নদভী।

এসময় আরো উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া বাবুনগরের সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র মুহাদ্দিস মীর হুসাইন রামগড়ী, হাফিজ শোয়াইব, মুফতি রহিমুল্লাহ শাহনগরী, আল্লামা মাহমূদ শাহ ধর্মপুরী, মুফতি মুঈনুদ্দীন বাবুনগরী, মাওলানা ফরিদুল আলম সাতকানবী, মুফতি একরাম পাঠকনগরী, ফরিদুল আলম আমিনী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আকবর, কারী ওবাইদুল্লাহ সহ জামিয়ার আসাতেযায়ে কেরাম ও সর্বস্তরের ছাত্রবৃন্দ।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ফ্রান্স আমাদের প্রিয় নবীর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনী করে বিশ্বের মুসলিম উম্মাহর অন্তরে আঘাত দিয়েছে। এতে জামিয়া প্রধান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে আল্লামা হারুন আযিযী নদভী নিম্নোক্ত সাতটি দাবী রাখেন।

১. ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
২. ফ্রান্সের সব ধরণের পণ্য বর্জন করতে হবে।
৩. অপরাধীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
৪. ফ্রান্স সরকারকে বিশ্বের সকল মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৫. সারাবিশ্বে মুসলিম নিপীড়ন বন্ধ করতে হবে।
৬. বাংলাদেশ পার্লামেন্টে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সরকার প্রতি নিন্দা জানাতে হবে।
৭. আন্তর্জাতিক বিচার বিভাগে মানহানি মামলা করতে হবে।

আল্লামা বাবুনগরী দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, দল, মত নির্বিশেষে রাসুলের অবমাননাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সকল পত্র-পত্রিকায় নিন্দা বিষয়ক প্রবন্ধ প্রকাশ করতে হবে এবং অবমাননাকারিদের বিরুদ্ধে আমাদের সকল কার্যক্রম সুন্নাহভিত্তিক হতে হবে।

সর্বশেষ জামিয়ার সহকারী পরিচালক আল্লামা আইয়ুব বাবুনগরীর মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিয়া বাবুনগরে ৭দফা দাবি জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০