Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ জুমাতুল বিদার মোনাজাতে শান্তি কামনা

জুমাতুল বিদার মোনাজাতে শান্তি কামনা

জুমাতুল বিদার মোনাজাতে শান্তি কামনা

জুমাতুল বিদার মোনাজাতে শান্তি কামনা

রমজান মাসের শেষ জুমার নামাজের পর দেশের মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়েছে। একই সঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের যাকাত আদায় করতে আহ্বান করা হয়।

শুক্রবার (৩১ মে) বায়তুল মোকারম মসজিদে জুমার খুতবায় সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, ‘যাকাত গরিবের হক, এটি দ্রুত আদায় করতে হবে। একই সঙ্গে আত্মীয় স্বজনদের মধ্যে যারা দরিদ্র, তাদের সহায়তা করতে হবে।’

এসময় শবে কদরে ইবাদত নিয়ে কথা বলেন মুফতি মিজানুর রহমান। নামাজ শেষে দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।

রমজান মাসের শেষ জুমার নামাজ ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। বায়তুল মোকারম জাতীয় মসজিদে জুমাতুল বিদায় অংশ নিতে মুসল্লিদের ভিড় ছিল। নিরাপত্তার জন্য ছিল অতিরিক্ত পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here