জুয়ার আসর থেকে ২০ জুয়াড়ি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে সাঁড়াশি অভিযান চালিয়ে জুয়া খেলার সময়ে ২০ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।এছাড়া নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক জানান, ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ২০ জুয়াড়িকে আটক করা হয়েছে।
নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসব জুয়ার বোর্ড পরিচালনাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।ঙ










