জয় দিয়ে বিপিএল শুরু চট্টগ্রামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ ১০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাধুলা ডেস্কঃ
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখী হয় সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস। উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে নিজেদের শুরুটা দারুণ করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পায় তারা।

ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন চ্যালেঞ্জারস ক্যাপ্টেন রায়াদ এমরিত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে সিলেট। দলের হয়ে একাই লড়াই করা মুহাম্মদ মিথুন এর ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান। এছাড়াও ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস ৩৫ ও দলীয় অধিনায়ক মোসাদ্দেক করেন ২৯ রান।

চট্টগ্রামের হয়ে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিত।

জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। ৩৮ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। ১ রানের জন্য অর্ধশতক মিস করেন ওয়ালটন। ৩৩ রান আসে দলীয় ওপেনার অভিসকা ফার্নান্দোর ব্যাট থেকে।

চ্যালেঞ্জারসদের জয়ের দিনে থান্ডার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন ক্রিশমার সানতকি, এবাদত হোসাইন ও মোসাদ্দেক হোসাইন। দলের জয়ে অবদানের রেখে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ইমরুল কায়েস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয় দিয়ে বিপিএল শুরু চট্টগ্রামের

আপডেট সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯