টেকনাফকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার সদর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজার:
জেলার ৮ উপজেলা নিয়ে মুজিববর্ষ উপলক্ষে
কক্সবাজার পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কক্সবাজার সদর।

রবিবার ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনালে টেকনাফ উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থা ও কক্সবাজার পৌরসভার আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক মন্ত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি মামুনুর রশিদ জেলা প্রশাসক কক্সবাজার, ফরিদুল আলম চৌধূরী সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা, খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী চেয়ারম্যান জেলা পরিষদ, আশেক উল্লাহ রফিক এমপি মহেশখালী কুতুবদিয়া, সুমাইয়া আক্তার সুইটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর, সালাউদ্দিন সিআইপি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন, মুজিবুর রহমান চেয়ারম্যান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা ও মেয়র কক্সবাজার পৌরসভা।

এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ফুটবল প্রেমীরা মাঠের উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার সদর

আপডেট সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১