টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতাঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ টি ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নম্বর ক্যাম্পের বল্ক বি-১ এর বাসিন্দা মো. গুরা মিয়ার ছেলে সৈয়দুল আমিন (৩০), একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে নুর হোসেন (২৫) ও ব্লক সি-৫ এর বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে মো. আইয়াস (২৬)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের উপ পরিদর্শক আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটিদল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা যুবককে ২ হাজার ৫২০ টি ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০