টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে বিজিবি অভিযানে ২লাখ ৮৪হাজার ৬শ ১০পিস ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, ২৯ ফেব্রুয়ারী ভোররাত ৩টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে লেদা চুরিখাল সংলগ্ন লবণের মাঠে অবস্থান নেয়। হঠাৎ ৩জন লোক ৩টি বস্তা মাথায় আসার সময় চ্যালেঞ্জ করলে বস্তা ৩টি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বস্তা ৩টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৮ কোটি ৫৩ লক্ষ ৮৩ হাজার টাকা মূল্যের ২লাখ ৮৪হাজার ৬শ ১০পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা সমুহ সাধারণ ডায়েরী করত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণে অভিযানে টেকনাফে মাদকের অপতৎপরতা কমে আসলেও রোহিঙ্গা অধ্যুষিত লেদা, মোচনী, নয়াপাড়া, জাদিমোরা ও দমদমিয়া এলাকায় কমছেনা। এসব এলাকায় মুখোশের আড়ালে থাকা চাউল ও সবজি বিক্রেতা সিন্ডিকেট রোহিঙ্গা অপরাধীদের সাথে আতাঁত করে নানা অপতৎপরতা চালিয়ে আসছে জনশ্রুতি রয়েছে।

এলাকার সুশীল সমাজ মুখোশের আড়ালে থাকা এসব অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০