টেকনাফে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম জসিম উদ্দিন তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছাত্র হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনার দিন মজুর ছৈয়দ মিয়ার ছেলে এবং আলহাজ্ব আলী-আছিয়া স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জসিম উদ্দিন(১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হোয়াইক্যং আমতলী ঘোনার বখতার আহমদের ছেলে খাইরুল বশর (১৭)খেলার মাঠে ৩/৪ জন শিশুকে মারধর করে। যা নিয়ে এলাকায় হৈ চৈ সৃষ্টি হয়। পরদিন শনিবার বিকেলে একই সময়ে জসিম উদ্দিন খাইরুল বশরকে সামনে পেয়ে তুচ্ছ বিষয় নিয়ে শিশুদের এই ধরনের মারধর করা ঠিক হয়নি বলে জানায়। তখন খাইরুল বশর ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান হতে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে চট্টগ্রামে নেওয়ার পথেই সে মারা যায়।

হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন, নৃশংসভাবে স্কুলছাত্র খুনের সুবিচার কামনা করে অবিলম্বে ঘাতককে আইনের আওতায় আনতে হবে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত আইসি আরিফুল ইসলাম বলেন, খেলাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত

আপডেট সময় : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০