টেকনাফে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি, লাশ হলেন যুবক, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শফিক(২৬)নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়নের ডেইল পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত সেই একই এলাকার মোঃ কামালের ছেলে।আটক হলেন,টেকনাফ ডেইল পাড়ার বাসিন্দা আব্দুল আমিন কেরানীর ছেলে আব্দুস সালাম(২২)।

টেকনাফ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুস সালাম মোঃ শফিককে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে।ছুড়ির আঘাতে মোঃ শফিক মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা শফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এসময় স্থানীয়দের সহযোগিতায় খুনি আব্দুস সালামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।তিনি বলেন,মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি, লাশ হলেন যুবক, আটক ১

আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০