টেকনাফে পাওনা টাকাকে কেন্দ্র করে রোহিঙ্গা খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র করে আবু তৈয়ুব (৩৫) নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আবু তৈয়ুব হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১ নাম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে।

রোহিঙ্গারা জানায়, শুক্রবার রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়কে পাওনা টাকাকে কেন্দ্র করে সৈয়দুল আমিন ও আবু তৈয়ুবের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন দা দিয়ে তৈয়ুবকে কুপিয়ে জখম করে। পরে ক্যাম্পের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প চেয়ারম্যান মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পে ১২০০ টাকাকে কেন্দ্র করে একজনকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ নাজমুল আলম বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে পাওনা টাকাকে কেন্দ্র করে রোহিঙ্গা খুন

আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০