টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের চন্দনাইশের দুই সহোদর নিহত এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার ভোর রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল আটক আসামিদের স্বীকারোক্তিতে মাদক পাচারের সংবাদ পেয়ে টেকনাফের চকবাজার এলাকায় অভিযানে যায়। এসময় মাদক বহনকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই মাযহারুল, কনস্টেবল দিন ইসলাম ও আমজাদ হোসেন আহত হয়। তখন পুলিশও আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা,২টি অস্ত্র ও ১১টি বুলেটসহ গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রামের চন্দনাইশের আমিনুল হকের পুত্র মোঃ ফারুক (৩৭) ও আজাদুল হককে (২৪)গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

আহত সবাইকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ দুই মাদক কারবারী সহোদরদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এই অভিযানের ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০