টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক,উখিয়া:
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) গভীর রাতে টেকনাফের হ্নীলার নাফ নদীর তীরে এ ‌‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মো. আলম (২৬), বালুখালী ক্যাম্পের মো. এরশাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৪)। ‘বন্দুকযুদ্ধে’ বিজিবি ল্যান্স নায়েক মো. আব্দুল কুদ্দুস, নায়েক মো. শাকের উদ্দিন আহত হন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রবিবার রাতে হ্নীলা বিওপির সংলগ্ন ওয়াব্রাংয়ের নানীরবাড়ি নামক সীমান্ত দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদ পাই। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় কয়েকজন লোককে নাফ নদ সাঁতরে বাংলাদেশের সীমান্তে ঢুকতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করা শুরু করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদককারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০